মায়ের গজল - শ্রেষ্ঠ রুমাল লিরিক্স | Mayer Gojol Lyrics | Sreshtho Rumal Gojol Lyrics

মায়ের গজল - শ্রেষ্ঠ রুমাল লিরিক্স | Mayer Gojol Lyrics | Sreshtho Rumal Gojol Lyrics

মায়ের গজল

মায়ের গজল - শ্রেষ্ঠ রুমাল অডিও



Lyrics

এই পৃথিবীর শ্রেষ্ঠ রুমাল

মায়েরই আঁচল

তাতে মুছি মুখেরই ঘাম

দু'চোখেরই জল।।


এই রুমালে লেগে থাকে

বেহেশতি এক ঘ্রাণ

যতোই শুকি বুক ভরে যায়

পাগল করে প্রাণ

স্নেহের সুতো মায়ার বুনন

কোথায় মেলে বল।।


মন হলে খুব মরুভূমি

পিয়াস বাড়ে যদি

এই রুমালই বুকে আনে

বরফগলা নদী!


এই রুমালে ঢাকলে মাথা

আরশেরই সুখ

আর থাকে না বুকের পাথর

তিন ভুবনের দুখ

ছুঁলেই প্রেমের ঝর্ণাধারা

বয় যে অবিরল।।


আরো গজল লিরিক্স >> আল্লাহ নামের সুর গজল বাংলা লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url